ডার্ক স্কাই ওয়েদার অ্যাপ এখন অ্যাপলের

১ এপ্রিল, ২০২০ ০১:১৬  
রাডার ম্যাপ ও আবহাওয়ার সম্ভাবনায় সঠিকতার কারণে জনপ্রিয় আবহাওয়া অ্যাপ ‘ডার্ক স্কাই’ কিনেছে অ্যাপল। এর ফলে আইওএস অ্যাপ স্টোরে অ্যাপটি থাকলেও আগামী ১ জুলাই থেকে অ্যান্ড্রয়েড এবং ওয়্যান ওএস সংস্করণটি বন্ধ করা হবে। খবর এনগ্যাজেট। আইওএস বাদে অন্য প্লাটফর্মে অ্যাপটি ডাউনলোড করা যাবে না। তবে যারা সেবাটি সাবস্কাইব করেছেন তারা ডার্ক স্কাই বন্ধ হওয়ার পর রিফান্ড পেয়ে যাবেন। ওয়েবেও আগামী ১ জুলাই পর্যন্ত পাওয়া যাবে ডার্ক স্কাই ফোরকাস্ট, ম্যাপস এবং এমবেড সেবা। তবে এরপরে ওয়েবসাইটটি শুধুমাত্র এপিআই এবং আইওএস অ্যাপ ব্যবহারকারীদের সহায়তায় চালু থাকবে। ডার্ক স্কাই নতুন করে এপিআই সাইনআপের সুযোগ না দিলেও আগামী বছরের শেষ পর্যন্ত পূর্বের এপিআইগুলো সক্রিয় থাকবে। ডিবিটেক/বিএমটি